বিধায়ক তহবিল থেকে মদন গোপাল এবং পাগলা গোস্বামী বাড়ির তোরণ নির্মাণ - The News Lion

বিধায়ক তহবিল থেকে মদন গোপাল এবং পাগলা গোস্বামী বাড়ির তোরণ নির্মাণ




দি নিউজ লায়ন ;   কবরস্থানের প্রাচীর নির্মাণই হোক বা বিগ্রহ বাড়ির তোরন।ধর্মীয় ভাবাবেগ রক্ষা  করতে আমি বদ্ধপরিকর। মদন গোপাল বিগ্রহ বাড়ি এবং পাগলা গোস্বামী বিগ্রহ বাড়ির তোরণ নির্মাণে এসে এ কথাই জানালেন শান্তিপুর বিধায়ক অরিন্দম ভট্টাচার্য্য। তাঁর মতে নদীয়ার পূণ্যভূমি শান্তিপুরের মাটিতে বসবাস করার সুবাদে আমরা সৌভাগ্যবান। সেই কারণে তা রক্ষা করার প্রধান দায়িত্ব আমাদের।


এর আগে অবশ্য শান্তিপুর থানা, বড় গোস্বামী বাড়ি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় হাই মার্স লাইটের ব্যবস্থা করেন তিনি। ধর্মপ্রাণ গোঁড়া ব্রাহ্মণ হিসেবে, সুপরিচিত বিধায়ক বিভিন্ন পুজোতে নির্জলা উপোস থেকে পুরোহিতবেশে  নিষ্ঠাভরে  পুজো করার সাক্ষী সমগ্র শান্তিপুরবাসী। 


ঠিক সেইরকম পবিত্রতা বজায় রাখতে অবস্থানগুলি প্রাচীর নির্মাণে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ সূত্রে জানা যায় প্রায় ৫ লক্ষ টাকা করে বরাদ্দ দুটি বিগ্রহ বাড়ির তোরণ চলতি আর্থিক বর্ষে বরাদ্দ হলেও, আগামীতেও আরো বেশ কিছু বিগ্রহ বাড়ির জন্য নানান পরিকল্পনা রয়েছে তার ঝুলিতে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.